পরিচিতিঃ মাই স্মার্ট হেলথকেয়ার পিএলসি ‘আমার স্বাস্থ্য আমার সুরক্ষা’ প্রতিপাদ্য বিষয় নিয়ে বিভিন্ন কর্পোরেট, এনজিও বা অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের জন্য একটি স্বাস্থ্য কার্ডের মাধ্যমে সম্পূর্ণ স্বাস্থ্য সুরক্ষার উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানের কর্মী, সদস্য ও তাদের পরিবারের প্রত্যেকে স্মার্ট ক্লিনিক/ স্মার্ট হাসপাতাল চিহ্নযুক্ত হাসপাতাল থেকে সারা বছর জুড়ে মানসম্পন্ন ওপিডি (আউটডোর) ও আইপিডি (ইনডোর) স্বাস্থ্য পরিষেবা গ্রহন করতে পারবেন। জটিল রোগের জন্য টেলিমেডিসিনের মাধ্যমে দেশি-বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকেও পরামর্শ প্রদানের ব্যবস্থা করা হয়।
১) স্বাস্থ্য কার্ড যে কেউ তিনটি উপায়ে গ্রহন করতে পারবেন-
ক) বিনামুল্যে
খ) মাসিক কিস্তিতে
গ) এককালীন মুল্য পরিশোধে
ক) বিনামুল্যে গ্রহনঃ যে কেউ ‘স্মার্ট ক্লিনিক’ চিহ্নযুক্ত হাসপাতালে গিয়ে নগদের মাধ্যমে আউটডোর বিল প্রদানের মাধ্যমে বিনামুল্যে স্বাস্থ্যকার্ড গ্রহন করতে পারবেন।
খ) মাসিক কিস্তিতেঃ যে কেউ নগদের মাধ্যমে মাসিক কিস্তিতে প্রতি মাসের কিস্তি প্রদান করে এই স্বাস্থ্য কার্ড গ্রহন করতে পারবেন।
গ) এককালীন মুল্য পরিশোধেঃ যে কেউ এককালীন মুল্য পরিশোধের মাধ্যমে এই স্বাস্থ্য কার্ড ক্রয় করতে পারবে।
২) কার্ডগ্রহনের শর্তঃ মাই স্মার্ট হেলথকেয়ার পিএলসি বিটুবি (B2B) পদ্ধতিতে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মী সদস্যদের মাঝে এই স্বাস্থ্য কার্ড প্রদান করে।
ক) কাস্টমার একাউন্টঃ এই স্বাস্থ্য কার্ডে মেডিকেল ইনস্যুরেন্স এবং লাইফ ইনস্যুরেন্স ফ্যাসিলিটি আছে তাই আমাদের সফটওয়ারে প্রতিটা গ্রাহকের নির্দিষ্ট কিছু তথ্যের বিনিময়ে একাউন্ট বাধ্যতামুলক। কার্ডধারী নিজে অথবা তার প্রতিষ্ঠানের মাধ্যমে এই একাউন্ট খুলতে পারবেন।
খ) গোপনীয়তাঃ প্রতিটা কার্ডধারীর তথ্য শুধুমাত্র আমাদের ইনস্যুরেন্স প্রতিষ্ঠানের সাথে শেয়ার করা হয়। স্বাস্থ্যসেবা গ্রহনের সময় আমাদের পার্টনার হাসপাতালের সাথে শেয়ার করা হয়। অন্য কোন প্রতিষ্ঠানের সাথে কার্ডধারীর কোন তথ্য শেয়ার করা হয়না।
গ) যোগাযোগের জন্য প্লাটফর্মঃ কার্ডধারী তার প্রতিটা সমস্যা আমাদের এই প্লাটফর্মের সাপোর্ট টিকেট সিস্টেমের মাধ্যমে আমাদের কাস্টমার সার্ভিস টিমকে জানাতে পারবেন এবং প্রতিটা অভিযোগ টিকেট নাম্বারসহ সংরক্ষন করা হয় ফলে।
ঘ) দাবিত্যাগঃ কার্ডধারী তার যেকোন দাবির (মেডিকেল/লাইফ ইনস্যুরেন্স) জন্য প্রথমে তার নিজের প্রতিষ্ঠানের কাছে আবেদন করবে। উক্ত প্রতিষ্ঠান নির্দিষ্ট ফর্মেটে সকল ডকুমেন্টসসহ আমাদের কাছে আবেদন করবে।
৩) কার্ড ডেলিভারিঃ স্বাস্থ্য কার্ডের জন্য গ্রাহক তার নিবন্ধন সম্পন্ন করলেই সঙ্গে সঙ্গে তার সকল তথ্যসহ একটি ই-কার্ড তৈরি হয়ে যায়। এই ই-কার্ড দেখিয়ে গ্রাহক আমাদের স্মার্ট ক্লিনিক চিহ্নযুক্ত হাসপাতালে তার সেবাগুলি গ্রহন করতে পারবেন।
৪) কার্ডের মূল্য ফেরতঃ প্রতিটা কার্ডের সাথে মেডিকেল এবং লাইফ ইনস্যুরেন্স যুক্ত থাকে তাই গ্রাহকের বীমা চালু হওয়ার পরে বীমার অর্থ ফেরতযোগ্য নয়। বীমা চালু হবার পূর্বেই কেউ বীমার টাকা দাবী করলে তাকে ৩ কর্ম দিবসের মধ্যে অর্থ ফেরত দেওয়া হবে।
৫) বীমা দাবীঃ গ্রাহক বীমার অর্থ দাবী করার ৩ কর্ম দিবসের মধ্যে বিমার দাবি পূরণ করা হবে।
আমাদের সাথে বিস্তারিত যোগাযোগঃ
আমাদের কল করুন: ০১৯৪২৫৫৯৮৯৫ (সকাল ১০ টা থেকে- বিকাল ৬ টা পর্যন্ত)
অথবা আমাদের একটি ইমেল পাঠান: info@smarthealthcareplc.org
অফিসের অবস্থান- ২৪ তাজমহল রোড, ব্রাক/ইউনিয়ন ব্যাংক ভবন, লেভেল-৯, ফ্লাট-বি, মোহাম্মদপুর, ঢাকা-১২০০