কক্সবাজার জেলার সকল নাগরিককে স্মার্ট
কমিউনিটির সুবিধা দেওয়ার জন্য স্মার্ট কক্সবাজার
নামে একটি প্রকল্প চালু করা হয়েছে। কক্সবাজার জেলার অধিবাসীদের স্বাস্থ্য শিক্ষা, লিগ্যাল
সাপোর্টসহ স্মার্ট কমিউনিটির বিভিন্ন পরিষেবা পর্যায়ক্রমে প্রদান করা হবে। এই প্লাটফর্মের
মাধ্যমে নিবন্ধিত যে কেউ পরিষেবাগুলি উপভোগ করতে পারবেন। কিছু পরিষেবা বিনামূল্যে আবার
কিছু পরিষেবা অর্থের বিনিময়ে উপভোগের ব্যবস্থা রয়েছে। এপ ও ওয়েব পাল্টফর্মের মাধ্যমে
পরিষেবাগুলো প্রদান করা হয়। অনিবন্ধিত কাউকে স্মার্ট কক্সবাজার প্লাটফর্মে উল্ল্যেখিত
কোন পরিষেবা প্রদান করা হয়না।
স্মার্ট কক্সবাজার উদ্বোধন এর চুক্তির
আপডেট দেখতে এখানে ক্লিক করুন।
বিনামুল্যে স্বাস্থ্য কার্ডঃ
স্মার্ট কক্সবাজার এর নিবন্ধিত গ্রাহকরা কক্সবাজারের স্মার্ট
ক্লিনিক চিহ্নিত হাসপাতাল থেকে একটি নির্দিষ্ট পরিমান (৩,০০০ টাকা থেকে ১৫,০০০ টাকার
মধ্যে) প্যাথলজিক্যাল পরীক্ষা করালে গ্রাহক বিনামুল্যে পাবেন মাই স্মার্ট হেলথকেয়ার
পিএলসি এর একটি স্মার্ট হেলথকার্ড যা দিয়ে কার্ডধারী পরবর্তী এক বছর উক্ত স্মার্ট ক্লিনিক
চিহ্নিত হাসপাতালে নিচের সুবিধাগুলি উপভোগ করতে পারবেন।
স্বাস্থ্য কার্ডের সুবিধা-
<> গ্রাহকসহ তার পরিবারের ৫ জন
সদস্যদের বছরব্যাপী জিপি/মেডিকেল অফিসারের কাছ থেকে বিনামুল্যে চিকিৎসা পরামর্শ,
<> ৫০% পর্যন্ত ছাড়ে প্যাথলজিক্যাল
পরীক্ষা,
<> যেকোন রোগের জন্য বছরে তিন
(৩) বার ১০,০০০ টাকা থেকে ১০০,০০০ (এক লক্ষ) টাকার হাসপাতাল বিলের ক্যাশ ব্যাক সুবিধা,
<>যেকোন মৃত্যুতে ১০০,০০০ (এক লক্ষ)
টাকা থেকে ৫০০,০০০ (পাঁচ লক্ষ) টাকার এককালীন আর্থিক সাপোর্ট।
ইএমআই সিস্টেমে স্বাস্থ্য কার্ডঃ
স্মার্ট কক্সবাজারের নিবন্ধিত
গ্রাহকরা যদি কোন স্মার্ট কর্পোরেট ক্লিনিক চিহ্নিত বিটুবি পার্টনার অথবা নগদ এর সদস্য
হন তাহলে তারা মাসিক
কিস্তিতে (মাসিক-১১২ টাকা; কার্ডের মুল্য বাৎসরিক-১২০০ টাকা) মাই স্মার্ট হেলথকেয়ার
পিএলসি এর স্বাস্থ্য কার্ড ক্রয় করে স্মার্ট ক্লিনিক চিহ্নযুক্ত হাসপাতালে নিচের সুবিধাগুলি
উপভোগ করতে পারবেন।
স্বাস্থ্য কার্ডের সুবিধাঃ
<> গ্রাহকসহ তার পরিবারের ৫ জন
সদস্যদের বছরব্যাপী জিপি/মেডিকেল অফিসারের কাছ থেকে বিনামুল্যে চিকিৎসা পরামর্শ,
<> ৫০% পর্যন্ত ছাড়ে প্যাথলজিক্যাল
পরীক্ষা,
<> যেকোন রোগের জন্য বছরে তিন
(৩) বার ১০,০০০ টাকার হাসপাতাল বিলের ক্যাশ ব্যাক সুবিধা,
<>যেকোন মৃত্যুতে ১০০,০০০ (এক লক্ষ)
টাকার এককালীন আর্থিক সাপোর্ট।